• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    খোলস থেকে বেরিয়ে তারপর বিস্তারিত বলব: নারায়ণগঞ্জে উপদেষ্টা এম সাখাওয়াত 

     dailybangla 
    10th Dec 2025 10:34 pm  |  অনলাইন সংস্করণ

    মোঃ মনির হোসেন, নারায়ণগঞ্জ: নৌপরিবহন ও শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) এম. সাখাওয়াত হোসেন বলেছেন, পতিত স্বৈরশাসনের সময় প্রতিটি সেক্টর ধ্বংসপ্রাপ্ত ছিল; ছাত্র-জনতার বীরত্বপূর্ণ অভ্যুত্থানের পরে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে ধীরগতিতে সেক্টরগুলোকে পুনর্গঠন ও জনমনে স্বস্তি ফিরিয়ে আনছে।

    তিনি বলেন, বিশেষ করে নৌপরিবহন ও শ্রম মন্ত্রণালয়ের ভঙ্গুর অবস্থা থেকে অনেকাংশে উত্তরণ ঘটানো সম্ভব হয়েছে। শ্রমিকদের বিভিন্ন দাবী-দাওয়া মেটানো, অসন্তোষ নিরসন এবং নদীগুলো দখলমুক্ত করা ছিল তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

    বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ বন্দরে কর্ণফুলী শিপ বিল্ডার্সের নির্মাণাধীন জাহাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এসব কথা বলেন। পরিদর্শনকালে উপদেষ্টার সঙ্গে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী, জেলা প্রশাসক মো. রায়হান কবীর, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী, উপজেলা নির্বাহী অফিসার মিজ শিবানী সরকার, সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি, অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিনসহ অন্যান্য পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    উপদেষ্টা ড. সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, “আসন্ন সংসদ নির্বাচন নিয়ে আমি কোনো মন্তব্য করব না। তবে নির্বাচন নিয়ে নুন্যতম সংশয় থাকার অবকাশ নেই—সকল প্রার্থীর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে আমরা সাধ্যমতো চেষ্টা করছি।” গুম সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তাদের জন্য সেনানিবাসে বিশেষ কারাগার সংক্রান্ত প্রশ্নে তিনি প্রতিক্রিয়া হিসেবে বলেন, “বর্তমান — খোলস থেকে বেড়িয়ে — তারপর বিস্তারিত বলব।”

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728