• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যুবকদের অগ্রভাগে থাকার আহ্বান 

     dailybangla 
    13th Jan 2026 9:46 pm  |  অনলাইন সংস্করণ

    মো.তরিকুল ইসলাম (মোস্তফা),বাউফল (পটুয়াখালী): পটুয়াখালীর বাউফলে উপজেলা যুবদলের উদ্যোগে মতবিনিময় সভা ও বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) সকাল ১১টায় বাউফল উপজেলার সাবেক সংসদ সদস্য শহীদুল আলম তালুকদারের বাসভবনসংলগ্ন বিএনপির দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    উপজেলা যুবদলের আহ্বায়ক গাজী গিয়াস উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য শহীদুল আলম তালুকদার। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ (বাউফল) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী।

    প্রধান অতিথির বক্তব্যে শহীদুল আলম তালুকদার বলেন, জাতীয় সংসদ নির্বাচন শুধু ভোটের লড়াই নয়—এটি গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রাম। এই আন্দোলনে যুবদলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। তৃণমূল পর্যায়ে সংগঠন শক্তিশালী করে রাজপথে সক্রিয় থাকতে হবে।

    বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, যুগ্ম আহ্বায়ক তসলিম তালুকদার, উপজেলা যুবদলের সদস্য সচিব সাইফুল ইসলাম ফিরোজ এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়ান।

    উপজেলা যুবদলের সদস্য সচিব সাইফুল ইসলাম ফিরোজ বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ (বাউফল) আসনে ধানের শীষের প্রার্থী শহীদুল আলম তালুকদারকে বিজয়ী করতে যুবদলকে ভ্যানগার্ডের মতো কাজ করতে হবে এবং বিপুল ভোটে তাঁকে জয়ী করতে হবে।

    সভাপতির বক্তব্যে গাজী গিয়াস উদ্দিন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বকে আরও সুসংহত করতে হলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে আন্দোলনে সম্পৃক্ত হতে হবে। গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠায় যুবসমাজের কোনো বিকল্প নেই।

    এ সময় উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক জসিম উদ্দিনসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পাশাপাশি স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা হোসেন আহমেদ।

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728