• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    গণরায়ের বিজয়ে শুকরিয়া আদায় 

     dailybangla 
    14th Feb 2026 7:30 pm  |  অনলাইন সংস্করণ

    যুবদল নেতা জিয়া প্রধানীয়ার উদ্যোগে মিলাদ ও দোয়া
    চাঁদপুর প্রতিনিধি : কেন্দ্রীয় বিএনপির নির্দেশনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠন করায় এবং চাঁদপুর সদর ও হাইমচর আসনে ধানের শীষ প্রতীক নিয়ে মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক নির্বাচিত হওয়ায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

    গত শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বাদ জুম্মা শহরের ৭ নং ওয়ার্ডের যমুনা রোড এলাকায় অবস্থিত বাইতুল হামদ্ জামে মসজিদে চাঁদপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়া প্রধানীয়ার উদ্যোগে এ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম মুফতি ফজলুল হক।

    এ সময় দেশ ও জাতির কল্যাণ, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু এবং শেখ ফরিদ আহমেদ মানিকের আগামীদিনের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

    মিলাদ ও দোয়া অনুষ্ঠানে ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেন সরকার, দপ্তর সম্পাদক জমির দেওয়ান, কোষাধ্যক্ষ হানিফ বেপারী, জেলা তাঁতি দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সোলেমান প্রধানীয়া, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন সরকার, মহল্লা বিএনপির সভাপতি আবুল কাশেম প্রধানীয়া, সহ-সভাপতি শাহ আলম প্রধানীয়া, নুরু বেপারী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কালু হাওলাদার, ওয়ার্ড যুবদল নেতা ফরহাদ মোল্লাসহ দলীয় নেতাকর্মীরা।

    বিআলো/আমিনা

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728