• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    গরমে ক্ষুব্ধ কনে, এসি না থাকায় বিয়ে বাতিল 

     dailybangla 
    11th Jun 2025 4:55 pm  |  অনলাইন সংস্করণ

    আন্তর্জাতিক ডেস্ক: বিয়ের অনুষ্ঠানে এসি না থাকায় চরম অসন্তোষ প্রকাশ করে বিয়েই বাতিল করে দিয়েছেন কনে। ঘটনাটি ঘটেছে এক বিয়ের আসরে, যেখানে বরপক্ষ এমন একটি ভেন্যুতে আয়োজন করেছিল, যেখানে শীতাতপ নিয়ন্ত্রণের (এসি) কোনো ব্যবস্থাই ছিল না।

    সামান্য ঘটনা নিয়ে প্রথমে শুরু হয় তর্কাতর্কি। এরপর কনের পরিবার বরপক্ষের বিরুদ্ধে যৌতুক নেওয়ার অভিযোগ এনে পুলিশের কাছে নালিশ করে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আগরায়। স্থানীয় সময় শনিবার রাতে শামশাবাদ শহরে এ ঘটনা ঘটেছে। অনুষ্ঠানস্থলে তীব্র গরম এবং হাওয়া-বাতাসের অভাবে প্রায় দমবন্ধ হয়ে যাওয়ার অভিযোগ এনে কনে বিয়ে ভেঙে দিয়েছেন বলে জানা গেছে।

    বিয়ের অনুষ্ঠানে এসি না থাকার বিষয়টি মেনে নিতে পারেননি কনে। বরপক্ষকে অনুষ্ঠানস্থলে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে বলেন তিনি। এ নিয়ে দুপক্ষের মধ্যে অশান্তির সূত্রপাত। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, কনে মণ্ডপ ছেড়ে চলে যান। বিয়ে বাতিল করে দেন তিনি।

    পরে তিনি জানান, এ ধরনের পরিস্থিতিতে বিয়ে করলে সেটা হবে তার জন্য অসম্মানের। কনে ও তার পরিবারের সঙ্গে বরের আত্মীয়রা যে ব্যবহার করেছেন তাতে ভবিষ্যতে তার জীবন নরকে পরিণত হবে বলেও দাবি করেন ওই কনে।

    পাত্রীপক্ষের অভিযোগ পেয়ে বিয়ের আসরে উপস্থিত হয় পুলিশ। স্থানীয় থানার ভারপ্রাপ্ত এক কর্মকর্তা জানিয়েছেন, তারা বিয়ে সম্পন্ন করার জন্য মধ্যস্থতার চেষ্টা করেছিলেন। কিন্তু কনে নিজ সিদ্ধান্তে অটল ছিলেন। তিনি বিয়ে না করার সিদ্ধান্ত নেন। কনের পরিবারের এক আত্মীয় জানিয়েছেন, আলাপ-আলোচনা করে বিবাদ মেটানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

     

    বিআলো/সবুজ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031