• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    গাইবান্ধা জেলায় টিআরসি নিয়োগের ২য় দিনের কার্যক্রম অনুষ্ঠিত 

     dailybangla 
    18th Apr 2025 10:16 pm  |  অনলাইন সংস্করণ

    সুমন সরদার: গাইবান্ধা জেলায় টিআরসি নিয়োগের ২য় দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ১৭ এপ্রিল বৃহস্পতিবার ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে প্রথম দিনের উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়।

    শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ে বাছাইকৃত প্রার্থীদের গাইবান্ধা পুলিশ লাইনস মাঠে শারীরিক সক্ষমতা যাচাই- এর ১ম ইভেন্ট (২০০ মিটার দৌড়), ২য় ইভেন্ট (পুশ-আপ),৩য় ইভেন্ট (লং জাম্প), ৪র্থ ইভেন্ট (হাই জাম্প) পরীক্ষা সম্পন্ন হয়েছে।

    গাইবান্ধা জেলার পুলিশ সুপার নিশাত এ্যাঞ্জেলা চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে শুধু যোগ্য ও মেধাবীদের চাকরি দেয়া হবে। এবারের কনস্টেবল পদে নিয়োগ হবে অত্যন্ত স্বচ্ছ নিরপেক্ষ এবং দুর্নীতিমুক্ত পন্থায়।

    যে সকল পরীক্ষার্থী শারীরিক সক্ষমতায় যোগ্য বিবেচিত হয়ে অন্যান্য সকল পরীক্ষায় ভালো করবে; শুধু তারাই এবার কনস্টেবল পদে নিয়োগ পাবে। তিনি আরো বলেন, এ বছর যারা ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগপ্রাপ্ত হবেন, তারা তাদের নিজ যোগ্যতায় নিয়োগপ্রাপ্ত হবেন, বিধায় তারা এবং তাদের পরিবার কোন প্রকার প্রতারক ও দালাল চক্রের খপ্পরে না পড়ে এ বিষয়ে সতর্ক থাকার জন্য সকলকে আহ্বান জানান।

    এ সময় গাইবান্ধা জেলার নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার নিশাত এ্যাঞ্জেলা নিয়োগ বোর্ডের সদস্যগণসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নিয়োগ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত সকল পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728