• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    গাজায় সহায়তা বাধার অভিযোগ: ২ ইসরাইলির বিরুদ্ধে পরোয়ানা 

     dailybangla 
    04th Feb 2026 2:40 pm  |  অনলাইন সংস্করণ

    আর্ন্তজাতিক ডেস্ক: গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা দেওয়ার মাধ্যমে গণহত্যায় সহযোগিতার অভিযোগে দুই ইসরাইলি নারীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ফ্রান্সের কর্তৃপক্ষ।

    ফরাসি দৈনিক লে মদ জানায়, অভিযুক্তরা হলেন নিলি কুফার নাউরি ও র‍্যাচেল তিউতুছ। তারা দুজনই ইসরাইল ও ফ্রান্সের দ্বৈত নাগরিক। অভিযোগ অনুযায়ী, গাজা উপত্যকায় ত্রাণ প্রবেশ রোধে সক্রিয় ভূমিকা ছিল তাদের।

    নিলি কুফা নাউরি একজন ফরাসি ইসরাইলি আইনজীবী এবং ‘ইসরাইল ইজ ফরএভার’ নামের একটি দাতব্য সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি। অন্যদিকে র‍্যাচেল তিউতুছ ‘তসাভ ৯’ সংগঠনের মুখপাত্র হিসেবে কাজ করেন। তদন্তে বলা হয়েছে, মানবিক সহায়তা বাধাগ্রস্ত করার কার্যক্রমে দুজনের সংশ্লিষ্টতা রয়েছে।

    আরব ৪৮ কে দেওয়া বক্তব্যে কুফার নাউরি জানান, গ্রেফতারি পরোয়ানার কারণে তার ফ্রান্সে প্রবেশ ঝুঁকির মুখে পড়েছে। তিনি দাবি করেন, তসাভ ৯ এর আরও কয়েকজন সদস্যের বিরুদ্ধেও তদন্ত চলছে।

    ইসরাইলি গণমাধ্যমের তথ্যে জানা যায়, এই মামলায় কয়েকটি ফিলিস্তিনপন্থি মানবাধিকার সংগঠন যুক্ত রয়েছে। এর মধ্যে আল-হাক নামের একটি সংস্থাও আছে, যাকে ইসরাইল আগে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছিল।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728