• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    গাজা নিয়ে কণ্ঠ তুললেন পেপ গার্দিওলা 

     dailybangla 
    01st Feb 2026 9:21 am  |  অনলাইন সংস্করণ

    স্পোর্টস ডেস্ক: গাজায় শিশুদের দুর্ভোগ নিয়ে আবেগী বক্তব্য দিয়েছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। স্পেনের বার্সেলোনায় এক দাতব্য কনসার্টে তিনি বিশ্ববাসীকে নীরবতা ভাঙার আহ্বান জানান এবং ক্ষমতাবানদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।

    বৃহস্পতিবার রাতে বার্সেলোনায় একটি দাতব্য অনুষ্ঠানে অংশ নেন পেপ গার্দিওলা। কেফিয়াহ স্কার্ফ পরে মঞ্চে উঠে তিনি বক্তব্য শুরু করেন শুভেচ্ছা ও সালামের মাধ্যমে। এরপরই তিনি গাজার বাস্তবতা ও সেখানকার শিশুদের কষ্টের চিত্র তুলে ধরেন।

    গার্দিওলা বলেন, সামাজিকমাধ্যম ও টেলিভিশনে ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে থাকা এক শিশুর ভিডিও তাকে গভীরভাবে নাড়া দেয়। সেই শিশু মায়ের খোঁজ করছে, অথচ সে জানে না তার মায়ের পরিণতি কী। এই দৃশ্য তাকে ভাবিয়ে তোলে, আমরা কি তাদের একা ফেলে দিয়েছি।

    বিশ্বনেতাদের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, এখনো কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। তার মতে, ক্ষমতায় থাকা অনেকেই কাপুরুষ, কারণ তারা নিজেরা সামনে না এসে নির্দোষ তরুণদের যুদ্ধের ময়দানে পাঠায়।

    গার্দিওলা স্পষ্ট করে বলেন, তার এই বক্তব্য শুধু ফিলিস্তিনের জন্য নয়, বরং সমগ্র মানবতার জন্য একটি বার্তা। তিনি সবাইকে এক ধাপ এগিয়ে আসার আহ্বান জানান।

    উল্লেখ্য, ইসরায়েল ও হামাসের মধ্যে গত অক্টোবরে ঘোষিত যুদ্ধবিরতি অল্প সময়ের মধ্যেই ভেঙে যায়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক মাসগুলোতে শত শত ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, গাজা যুদ্ধে মোট নিহতের সংখ্যা প্রায় ৭০ হাজারে পৌঁছেছে বলে স্বীকার করেছে ইসরায়েলের সামরিক বাহিনী।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728