• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    গুমের অভিযোগে শেখ হাসিনাসহ ১২ সেনা কর্মকর্তার বিচার শুরু আজ 

     dailybangla 
    18th Dec 2025 2:44 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) গুম ও নির্যাতনের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ১২ জন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেওয়ার কথা রয়েছে আজ।

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারিক প্যানেল বৃহস্পতিবার এ বিষয়ে আদেশ দিতে পারেন। মামলায় শেখ হাসিনার পাশাপাশি তার প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, ডিজিএফআইয়ের সাবেক পাঁচ মহাপরিচালক, পাঁচ পরিচালক এবং একজন সাবেক লেফটেন্যান্ট কর্নেল আসামি।

    রাষ্ট্রপক্ষের অভিযোগ অনুযায়ী, জেআইসি সেলে শত শত মানুষকে বেআইনিভাবে আটক রেখে নির্যাতন করা হয়। আবদুল্লাহিল আমান আযমী, মাইকেল চাকমাসহ অন্তত ২৬ জন নির্যাতনের পর মুক্তি পান। এসব গুমের নির্দেশ দিতেন শেখ হাসিনা এবং তা বাস্তবায়ন করতেন তারিক সিদ্দিক।

    অন্যদিকে আসামিপক্ষ অভিযোগ থেকে অব্যাহতির আবেদন জানিয়ে শুনানি করেন। এ মামলায় বর্তমানে তিনজন আসামি গ্রেপ্তার রয়েছেন।

    এছাড়া জুলাই আন্দোলনে চানখারপুলে ছয়জন হত্যার ঘটনায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আটজনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের যুক্তিতর্কও আজ উপস্থাপিত হবে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728