• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    গুরুদাসপুরে অগ্নিকাণ্ডে মা-মেয়ের মৃত্যু 

     dailybangla 
    09th Feb 2026 9:46 pm  |  অনলাইন সংস্করণ

    গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ঝাউপাড়া বিন্নাবাড়ী এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক মা ও তার শিশু কন্যার মৃত্যু হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোর রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটে মোন্তার বসতবাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

    অগ্নিকাণ্ডে নিহতরা হলেন মোন্তার ছেলে রান্টুর স্ত্রী আতিয়া (২৩) এবং তার এক বছর বয়সী কন্যা রওজা। আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘটনাস্থল থেকেই তাদের মরদেহ উদ্ধার করা হয়। বর্তমানে মরদেহ দুটি পরিবারের হেফাজতে রয়েছে। এ ঘটনায় মোন্তার স্ত্রী মর্জিনা (মনেকা) গুরুতর দগ্ধ হয়েছেন। তাকে দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

    স্থানীয় সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডে মোন্তার দুটি এবং তার ছেলে মিন্টুর দুটি ঘরসহ মোট চারটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এছাড়া ঘরের আসবাবপত্র, পাশের একটি মুদি দোকান এবং ১২টি ছাগল আগুনে দগ্ধ হয়ে মারা গেছে। এ ঘটনায় আনুমানিক ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

    এলাকাবাসী জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

    বিআলো/আমিনা

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728