• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    গুলশানে মাদকবিরোধী অভিযান: ইয়াবাসহ চার কারবারি গ্রেফতার 

     dailybangla 
    19th Sep 2025 11:57 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলশান থানার নর্দা এলাকায় পুলিশের গোপন অভিযানে ১ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ২ লাখ ৩৭ হাজার টাকা সহ চার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

    পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীতে বিক্রি করতো।

    গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মোছাঃ হেনা আক্তার (৪৪), মোঃ সৈকত ইসলাম (২০), মোঃ সিরাজ আহমেদ রিফাত (২১) ও মোঃ খায়রুল ইসলাম (১৯)। অভিযানটি বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) রাত আনুমানিক ৮:৩০ ঘটিকায় গুলশান থানার নর্দা এলাকার একটি বাড়িতে পরিচালনা করা হয়।

    এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ২ লাখ ৩৭ হাজার টাকা এবং ইয়াবা বিক্রয়ে ব্যবহৃত ২৫টি খালি পলিথিন জিপার। পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় নিয়োজিত ছিল।

    ঘটনার পর তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং বর্তমানে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। গুলশান থানার এ অভিযান রাজধানীতে মাদক বিরোধী পুলিশের তৎপরতার এক নজিরীয় উদাহরণ হিসেবে ধরা হচ্ছে।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728