• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    গুলশান–বনানী–বারিধারায় ‘ভোটের জোয়ার’, তারেক রহমানের জয়ে আশাবাদ আব্দুস সালামের 

     dailybangla 
    04th Feb 2026 2:58 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: গুলশান, বনানী, বারিধারা ও ভাষানটেক এলাকায় জনসমর্থনের যে প্রবল জোয়ার সৃষ্টি হয়েছে, তাতে ঢাকা-১৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিপুল ভোটে জয়লাভ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা-১৭ আসনের প্রধান সমন্বয়ক আব্দুস সালাম।

    গুলশান দোকান মালিক সমিতির উদ্যোগে গুলশান-১ এর ইমানুয়েল কমিউনিটি সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    আব্দুস সালাম বলেন, তারেক রহমান এই এলাকার প্রতিটি সমস্যার খোঁজখবর রাখেন। ২০০৩ সালে গুলশানে মার্কেট পুড়ে যাওয়ার ঘটনাও তার নজরে রয়েছে। তিনি নির্বাচিত হলে প্রায় ৭২০ দোকান মালিকের পুনর্বাসনসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, “এর আগে সর্বশক্তি দিয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে এবং তারেক রহমানকে জয়ী করতে হবে।”

    আব্দুস সালাম তার বক্তব্যে আওয়ামী লীগকে ‘ফ্যাসিবাদী ও পরদেশী দালাল শক্তি’ হিসেবে উল্লেখ করে বলেন, বিভিন্ন স্থানে আগুন দিয়ে মার্কেট পুড়িয়ে ব্যবসায়ীদের সর্বস্বান্ত করা হয়েছে। অথচ ব্যবসায়ীদের পুনর্বাসনে লীগ সরকার কোনো কার্যকর উদ্যোগ নেয়নি।

    তিনি আরও বলেন, “১৯৭২ থেকে ১৯৭৫ সালের দুঃশাসনের ইতিহাস থেকেও শেখ হাসিনা শিক্ষা নেননি। ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনের পর তাকে দেশ ছাড়তে হয়েছে। আওয়ামী লীগ মানুষের কথা ভাবে না, বিএনপি সাধারণ মানুষকে নিয়েই রাজনীতি করে।”

    ‘ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে তিনি বলেন, বর্তমান সংকট শুধু ব্যবসায়ীদের নয়, এটি পুরো দেশের সংকট। এই পরিস্থিতি মোকাবিলার একমাত্র উপায় ধানের শীষে ভোট দেওয়া।

    সেনানিবাস প্রসঙ্গে বক্তব্য, জামায়াত প্রার্থীর মন্তব্যের নিন্দা
    সাম্প্রতিক সময়ে সেনানিবাসে প্রবেশ নিয়ে জামায়াত প্রার্থীর বক্তব্যের সমালোচনা করে আব্দুস সালাম বলেন, “সেনানিবাসে প্রবেশের নির্দিষ্ট নিয়ম রয়েছে। সবাই তা মেনেই চলাচল করে। ইচ্ছাকৃতভাবে সেনাবাহিনী ও তারেক রহমানকে বিতর্কিত করতে অপচেষ্টা চালানো হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।”

    অনুষ্ঠানে ঢাকা সদরের যুগ্ম সমন্বয়ক ডা. ফরহাদ হালিম ডোনার জামায়াত প্রার্থীর উদ্দেশে বলেন, বিদেশি ডিগ্রি নিয়ে দেশে চিকিৎসা করতে হলে অবশ্যই দেশের লাইসেন্স ও সরকারি অনুমোদন প্রয়োজন। তা না হলে সেটি অবৈধ হিসেবে বিবেচিত হবে।

    মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা নাজিমুদ্দিন আলম, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ ঢাকা-১৭ আসনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। ব্যবসায়ী প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন সুজাত আলী, মো. আলী আকবর, আনোয়ার হোসেন সুজন, রেজাউর রহমান ফাহিম, শামসুজ্জামান মেহেদী প্রমুখ।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728