• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদিকে সিঙ্গাপুরে পাঠানো হলো 

     dailybangla 
    15th Dec 2025 4:01 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছে।

    সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয় এবং সেখান থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেন তিনি।

    স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলার সময় বিমানবন্দরে স্বাস্থ্য উপদেষ্টা, বিশেষ সহকারী ও স্বাস্থ্য সচিব উপস্থিত ছিলেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্যই তাকে বিদেশে পাঠানো হচ্ছে।

    এর আগে গত ১২ ডিসেম্বর (শুক্রবার) রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে চলন্ত রিকশায় থাকা অবস্থায় শরিফ ওসমান হাদির মাথায় গুলি করে পালিয়ে যায় মোটরসাইকেলে আসা দুই আততায়ী। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

    এ ঘটনায় পল্টন থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে। হাদির এক আত্মীয় মামলার বাদী হন। মামলাটির তদন্ত করছেন পল্টন থানার পরিদর্শক (অপারেশন) ইয়াসিন মিয়া।

    আইনশৃঙ্খলা বাহিনী জানায়, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এখন পর্যন্ত ৮ জনকে আটক করা হয়েছে।

    আটক ব্যক্তিদের মধ্যে রয়েছে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক, বর্ডার দিয়ে মানুষ পাচারকারী চক্রের দুই সদস্য, প্রধান অভিযুক্ত ফয়সালের স্ত্রী ও শ্যালকসহ আরও এক নারী। ঘটনার নেপথ্য কারণ ও জড়িতদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031