• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    গৃহকর্মী নিয়োগের আগে পরিচয় নিশ্চিত হওয়ার অনুরোধ ডিএমপি কমিশনারের 

     অনলাইন ডেক্স 
    10th Dec 2025 6:37 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: গৃহকর্মী নিয়োগে তাঁর পরিচয় নিশ্চিত হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। মঙ্গলবার ডিএমপির এক বিজ্ঞপ্তিতে এ কথা জানান তিনি।

    বিজ্ঞপ্তিতে জানানো হয় গৃহকর্মী নিয়োগের পূর্বে তার জাতীয় পরিচয়পত্র, সম্প্রতি তোলা ছবিসহ পরিচয় নিশ্চিতের জন্য কমপক্ষে দুজন শনাক্তকারীর নাম-ঠিকানা সংরক্ষণের বিশেষভাবে অনুরোধ করেছেন ডিএমপি কমিশনার।

    এ ছাড়া ভাড়াটিয়া নিবন্ধন ফরম যথাযথভাবে পূরণ করে নাগরিকদের তথ্য সংগ্রহে পুলিশকে সহযোগিতা করারও অনুরোধ জানান তিনি।
    বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত সোমবার রাজধানীর মোহাম্মদপুরে গৃহকর্মীর হাতে চাঞ্চল্যকর জোড়া খুনের একটি ঘটনা সংঘটিত হয়েছে। এ ছাড়া, গৃহকর্মী কর্তৃক অনেক সময় মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার মতো ঘটনাও নতুন নয়। নগরবাসী একটু সচেতন হলে এ ধরনের অপরাধ প্রতিরোধ করা অনেকাংশে সম্ভব।

    বিআলো/এনএনইউ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728