• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    গোবিন্দগঞ্জে পুলিশের উপর হামলার ঘটনায় গ্রেপ্তারকৃতদের ২ দিনের রিমান্ড মঞ্জুর 

     dailybangla 
    02nd Feb 2026 9:01 pm  |  অনলাইন সংস্করণ

    গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে গত রবিবার পুলিশের উপর হামলার ঘটনায় গ্রেপ্তারকৃত ছয় নেতাকর্মীর দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন গোবিন্দগঞ্জ চৌকি আদালত।

    গত ২৫ জানুয়ারি গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জোবায়ের হোসেন গোলাপকে পুলিশ গ্রেপ্তার করতে গেলে তার সমর্থকরা পুলিশের উপর হামলা চালিয়ে ৩ পুলিশকে আহত করাসহ মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায় পুলিশের পক্ষ থেকে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। মামলার এজাহার নামীয় ৬ আসামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।

    রবিবার গাইবান্ধা জেলা কারাগার থেকে আসামিদেরকে গোবিন্দগঞ্জ চৌকি আদালতে হাজির করার পর আইনজীবী তাদের ৭ দিনের রিমান্ডের আবেদন জানালে বিজ্ঞ বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম গালিব হাসান প্রত্যেক আসামিকে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। আসামিপক্ষের আইনজীবী কাজী হাসান মাহমুদ মুন্না রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

    বিআলো/আমিনা

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728