গোবিন্দগঞ্জে শামীম কায়সার লিংকনের ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ
তৌফিকুল ইসলাম মহন, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) : গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনের সমর্থনে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করা হয়েছে।
গাইবান্ধা জেলা বিএনপির উপদেষ্টা মনসুর আলী মন্ডলের নেতৃত্বে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করা হয়েছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে গণসংযোগ করা হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সকালে পৌর এলাকা খলসী মৌসুমী ফিলিং স্টেশন এলাকা, কাটার মোড়, বৈরাগী হাটসহ বিভিন্ন এলাকায় ধানের শীষ মার্কার লিফলেট সাধারণ জনগণের মাঝে ভোট চেয়ে লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির দপ্তরের দায়িত্বে সাবেক ছাত্রনেতা সাজাদুর রহমান সাজু, অবসরপ্রাপ্ত সৈনিক সংস্থা সভাপতি রাশেদ রায়হান, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি জিল্লুর রহমান, অবসরপ্রাপ্ত সৈনিক শহিদুল ইসলাম, বাবলু মিলিটারি, মশিউর রহমানসহ অন্যান্য সদস্যরা।
বিআলো/আমিনা



