• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধা মো. মোতাহার আলী চৌকিদারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় 

     dailybangla 
    20th Jan 2026 8:59 pm  |  অনলাইন সংস্করণ

    ‎গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : ‎বরিশালের গৌরনদী উপজেলায় মহান মুক্তিযুদ্ধের একজন সাহসী সেনানী, বীর মুক্তিযোদ্ধা মো. মোতাহার আলী চৌকিদারকে মঙ্গলবার সকালে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। তাঁর মৃত্যুতে গৌরনদীজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। উপজেলার মাহিলাড়া ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে মরহুমের নিজ বাড়িতে উপজেলা প্রশাসনের উদ্যোগে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়।

    এ সময় গৌরনদী মডেল থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। গার্ড অব অনারের মাধ্যমে জাতির এই শ্রেষ্ঠ সন্তানকে রাষ্ট্রের পক্ষ থেকে শেষ সম্মান জানানো হয়। রাষ্ট্রীয় সম্মাননা অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান।

    আরও উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মো. মাহবুবুর রহমান, গৌরনদী প্রেস ক্লাবের সভাপতি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আনিচুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. শামসুল আলম, আব্দুস সাত্তারসহ উপজেলার অন্যান্য বীর মুক্তিযোদ্ধারা, স্থানীয় জনপ্রতিনিধি ও নানা শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    গার্ড অব অনার শেষে ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে বীর মুক্তিযোদ্ধা মো. মোতাহার আলী চৌকিদারের দাফন সম্পন্ন করা হয়। এ সময় তার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। ‎মহান মুক্তিযুদ্ধে তার অবদান শ্রদ্ধাভরে স্মরণ করে উপস্থিত বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা মো. মোতাহার আলী চৌকিদারের আত্মত্যাগ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তার মৃত্যুতে শুধু একটি পরিবারের নয় বরং জাতির একজন সূর্যসন্তানকে হারানোর বেদনা গভীরভাবে অনুভূত হচ্ছে।

    বিআলো/আমিনা

     

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728