• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    গ্রামীণ ব্যাংক শাখায় অগ্নিসংযোগের চেষ্টা ব্যর্থ 

     dailybangla 
    17th Nov 2025 2:21 pm  |  অনলাইন সংস্করণ

    মাহমুদুল হাসান সোয়েব,পটুয়াখালী:পটুয়াখালীর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের ডিবুয়াপুর এলাকায় গ্রামীণ ব্যাংক শাখায় অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। রবিবার (১৬ নভেম্বর) রাত ১২টার দিকে শাখার পরিত্যক্ত গেটে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় তারা।

    প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে কয়েকজন অপরিচিত ব্যক্তিকে শাখার গেটের আশপাশে ঘোরাঘুরি করতে দেখা যায়। কিছুক্ষণ পর তারা দ্রুত পেট্রোল ছিটিয়ে আগুন লাগিয়ে পালিয়ে যায়। শাখার ভেতরে থাকা কর্মকর্তারা তাৎক্ষণিক বের হয়ে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন।

    শাখার পিউন কাম গার্ড শেখ বাহাউদ্দিন বলেন, “রাতে চারজন কর্মকর্তা অফিসে ছিলেন। তাদের উপস্থিতির কারণেই বড় ধরনের ক্ষতি এড়ানো গেছে।”

    ডিবুয়াপুর শাখার ব্যবস্থাপক হাফিজুর রহমান বলেন, “সিকিউরিটি গার্ড বাঁশি বাজিয়ে ডাক দিলে দ্রুত নিচে নেমে দেখি গেটের পাশে আগুন। পানি ঢেলে আগুন নিভিয়ে ফেলি। পরে পুলিশকে খবর দেওয়া হয়েছে। কোনো ক্ষয়ক্ষতি হয়নি।”

    দায়িত্বরত সার্জেন্ট তাপস জানান, “ঘটনার কিছুক্ষণ আগেও এলাকায় টহলে ছিলাম। ফিরে আসার পথে শাখায় আগুনের চিহ্ন দেখে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।”

    ঘটনা সম্পর্কে জানতে পটুয়াখালী সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031