• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    চঞ্চল চৌধুরীর সঙ্গে ‘শাস্তি’তে পরীমনি, আলোচনায় নতুন মাত্রা 

     dailybangla 
    19th Jan 2026 11:55 pm  |  অনলাইন সংস্করণ

    ইন্ডাস্ট্রিতে কাজ করতে গিয়ে চ্যালেঞ্জের মুখে পরীমনি

    হৃদয় খান: ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি আবারও নতুন সিনেমার মাধ্যমে আলোচনায়। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে নির্মিতব্য সিনেমা ‘শাস্তি’-তে অভিনয় করতে যাচ্ছেন তিনি। সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা উপলক্ষে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সম্প্রতি আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের।

    সেখানে নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে পরীমনি বলেন, কাজ করতে এসে তাকে নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। তার ভাষায়, অনেকেই তাকে একটু বেশি শত্রু ভাবেন। তিনি মনে করেন, ইন্ডাস্ট্রিতে তার অবস্থান এবং কাজের ধরন অনেকের কাছেই অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়।

    পরীমনি আরও বলেন, সম্প্রতি যেসব কাজ তিনি করেছেন, সেখানে অনেক সময় কোনো নায়ক ছিল না। বিষয়টি নিয়েও নানা আলোচনা হয়েছে। আবার নায়কদের সঙ্গে কাজ করলেও প্রচারণার সময় তাদের পাওয়া যায় না বলেও ইঙ্গিত দেন তিনি। যদিও এসব কথা বলা উচিত কি না, তা নিয়েও দ্বিধার কথা জানান এই অভিনেত্রী।

    ‘শাস্তি’ সিনেমায় পরীমনির বিপরীতে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। সিনেমাটি পরিচালনা করছেন লিসা গাজী। নির্মাতা সূত্র জানায়, চলতি বছরের অক্টোবর-নভেম্বরের দিকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

    এদিকে টানা নয় দিন মালয়েশিয়ায় অবস্থান শেষে সম্প্রতি দেশে ফিরেছেন পরীমনি। একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নিতে সেখানে গিয়েছিলেন তিনি। অনুষ্ঠান শেষে সন্তানদের নিয়ে মালয়েশিয়ার জনপ্রিয় পর্যটন কেন্দ্র লাংকাউই দ্বীপে কিছু সময় কাটান এই অভিনেত্রী।

    নতুন সিনেমা ও ব্যক্তিগত অভিজ্ঞতা মিলিয়ে আবারও আলোচনার কেন্দ্রে পরীমনি। ‘শাস্তি’ সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ এখন থেকেই চোখে পড়ার মতো।

    বিআলো/তুরাগ

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728