চন্দনাইশে যৌথ বাহিনীর অভিযানে ৩৪৫ জন অবৈধ রোহিঙ্গা আটক
চট্টগ্রাম ব্যুরো : চন্দনাইশে দোহাজারী পৌরসভার রোহিঙ্গা কলোনিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে ৩ ৩৪৫ জন অবৈধ রোহিঙ্গা নারী ও পুরুষকে আটক করেছে যৌথবাহিনী গত বুধবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ অভিযান পরিচালিত হয়।
জানা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অপরাধ প্রবণ এলাকা হিসেবে আইনশৃঙ্খলা বজায় রাখতে এই অভিযান পরিচালনা করা হয়। মধ্যরাত থেকে শুরু হওয়া এই অভিযানে বার্মা কলোনি এলাকায় যৌথবাহিনী চারদিক থেকে ঘিরে প্রতিটি বাড়ি পুঙ্খানুপুঙ্খভাবে সার্চ করে ১৭৬ জন পুরুষ, ৮৬ জন মহিলা, ৮৩ জন অপ্রাপ্তবয়স্কসহ সর্বমোট ৩৪৫ জন রোহিঙ্গাকে আটক করা হয়।
পরবর্তীতে চন্দনাইশ থানা এবং উপজেলা প্রশাসনের সহায়তায় অভিযুক্ত ব্যক্তিদের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন (আরআরআরসি) এর তত্ত্বাবধায়নে উখিয়াতে স্থানান্তরিত করার প্রক্রিয়া চলছে। জানতে চাইলে চন্দনাইশ থানার পুলিশ জানায়, প্রক্রিয়া শেষ হলে যত সময়ে তাদেরকে রোহিঙ্গা ক্যাম্প প্রেরণ করা হবে।
বিআলো/আমিনা



