• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    চরাঞ্চলের মানুষের প্রত্যাশা পূরণে দাড়িপাল্লায় ভোট চাইলেন অ্যাড. শাহজান মিয়া 

     dailybangla 
    05th Feb 2026 9:02 pm  |  অনলাইন সংস্করণ

    চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুর-৩ (চাঁদপুর-হাইমচর) আসনের চরাঞ্চলের মানুষের প্রত্যাশা পূরণে দাড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ১১ দলীয় জোটভুক্ত জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শাহজান মিয়া। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) হাইমচর উপজেলার চরাঞ্চলের নীলকমল ও কৃষানবালা এলাকায় গণসংযোগকালে তিনি এ আহ্বান জানান।

    এ সময় তিনি বলেন, চরাঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগ ব্যবস্থায় অবহেলিত। নির্বাচিত হলে এসব অবহেলিত মানুষের দুঃখ-কষ্ট লাঘবে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। তিনি আরও বলেন, চরাঞ্চলের মানুষের যাতায়াত সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় টার্মিনাল স্থাপন করা হবে।

    পাশাপাশি শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে ভূমিকা পালন করা হবে এবং জেলেদের মাছ আহরণে সহায়তার মাধ্যমে তাদের জীবনমান উন্নয়নে কাজ করা হবে। গণসংযোগকালে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, তারা এমন একজন জনপ্রতিনিধি চান, যিনি তাদের দুঃখ-দুর্দশা বুঝবেন, বিপদে-আপদে পাশে থাকবেন এবং এলাকার সার্বিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করবেন।

    তারা একজন সৎ, দক্ষ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষকে তাদের প্রতিনিধি হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল হোসাইন, ইসলামী ছাত্রশিবির চাঁদপুর সরকারি কলেজ শাখার সভাপতি ইমরান হোসাইন, ছাত্রশিবির হাইমচর দক্ষিণ শাখার সভাপতি আজমির হাসান তারেকসহ জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

    বিআলো/আমিনা

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728