• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    চাঁদপুর-২ আসনে ধানের শীষকে বিজয়ী করতে ড. জালাল উদ্দিনের আহ্বান 

     dailybangla 
    01st Feb 2026 11:15 am  |  অনলাইন সংস্করণ

    মতলব উত্তর, চাঁদপুর: ফ্যাসিস্ট শক্তির দোসরদের বাদ দিয়ে বিএনপির সকল নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী এবং দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন জাকির হোসেন বাদশা।

    শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ঘনিয়ারপাড় এলাকায় আয়োজিত এক নির্বাচনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    ড. জালাল উদ্দিন বলেন, বিএনপি একটি বৃহৎ গণমানুষের দল। এখানে কারও ব্যক্তিগত ক্ষোভ কিংবা মতভেদ থাকতে পারে, তবে ধানের শীষের বিজয়ের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আগামী ১২ ফেব্রুয়ারি সবাইকে একসঙ্গে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চাঁদপুর-২ আসনটি উপহার দেওয়ার আহ্বান জানান তিনি।

    তিনি আরও বলেন, “দেশের স্বার্থেই হোক কিংবা নিজের স্বার্থেই হোক, ধানের শীষ প্রতীকে ভোট দেওয়া জরুরি। আমাকে ব্যক্তিগতভাবে পছন্দ না হলেও অন্তত ধানের শীষ প্রতীককে ভালোবেসে ভোট দিন।” বিএনপি ক্ষমতায় এলে দেশে সন্ত্রাস, চাঁদাবাজি ও দুঃশাসনের অবসান ঘটবে এবং জনগণ নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করতে পারবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

    আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট বোরহান উদ্দিন, চাঁদপুর জেলা বিএনপির সহসভাপতি আব্দুস শুক্কুর পাটোয়ারী, ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু, জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার এবং শিল্পপতি আলহাজ্ব ফিরোজ আহম্মেদ।

    এ ছাড়া বক্তব্য দেন মতলব উত্তর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. বশির আহম্মদ খান, সাধারণ সম্পাদক নুরুল হক জিতু, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি আজহারুল হক মুকুল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন ও তোফায়েল পাটোয়ারী।

    ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান এবং সহ সাংগঠনিক সম্পাদক নুরনবী মোল্লার যৌথ সঞ্চালনায় সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728