• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    চার মামলায় খালাস পেলেন ‘শিশুবক্তা’ মাদানী 

     dailybangla 
    06th Nov 2024 8:07 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা পৃথক চার মামলায় খালাস পেয়েছেন আলোচিত ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানী। আজ বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নূরে আলম এসব মামলার সাক্ষ্যগ্রহণ পর্যায় থেকে তাকে খালাস দেন।

    এ বিষয়ে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মো. রফিকুল ইসলাম বলেন, এ মামলায় সাক্ষীরা আদালতে ঘটনার বিষয়ে কিছু বলতে পারেনি। শুধুমাত্র মামলার তদন্তকারী কর্মকর্তা তাদেরকে সাক্ষী হিসেবে উপস্থাপন করেছে। এসব মামলায় সাক্ষ্যগ্রহণ পর্যায়ে বিচারক তাকে মামলার দায় থেকে খালাস দিয়েছেন। ২০২১ সালের ৭ এপ্রিল নেত্রকোনার বাড়ি থেকে রফিকুল মাদানীকে আটক করে র‌্যাব।

    পরদিন তাকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করে আইনশৃঙ্খলা বাহিনীটি। এরপর গাছা থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।

    তারপর তেজগাঁও ও মতিঝিল, পল্টন থানায় আরো তিনটি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। তার বিরুদ্ধে মারাত্মক মিথ্যা বক্তব্য দেওয়ার পাশাপাশি ভয়ভীতি দেখিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে মানহানিকর তথ্য প্রকাশ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার মতো অপরাধে সহায়তার অভিযোগ আনা হয়। পরে তিনি উচ্চ আদালত থেকে জামিনে গত বছরের ৪ নভেম্বর কারামুক্ত হন।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031