• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    চুয়াডাঙ্গায় মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৯.৬ ডিগ্রিতে 

     dailybangla 
    26th Dec 2025 12:27 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। কনকনে ঠান্ডা, ঘন কুয়াশা ও হিমেল বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে জেলার জনজীবন।

    শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। সকাল ৬টায় তাপমাত্রা ছিল ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। পরে সকাল ৯টায় তাপমাত্রা আরও কমে দাঁড়ায় ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে, এ সময়ও বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।

    হাড়কাঁপানো শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দিনমজুর, ভ্যানচালক ও শ্রমজীবী মানুষ। জীবিকার প্রয়োজনে তীব্র শীত উপেক্ষা করেই তাদের বাইরে বের হতে হচ্ছে। শহর ও গ্রাম-উভয় এলাকাতেই শীতের কারণে স্বাভাবিক কর্মচাঞ্চল্য কমে গেছে।

    জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিললেও হিমেল বাতাসের কারণে শীতের তীব্রতা কমছে না। শীত বাড়ার সঙ্গে সঙ্গে জেলায় শীতজনিত রোগব্যাধির প্রকোপও বাড়ছে।

    আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার থেকেই চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে।

    চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, শুক্রবার সকালে রেকর্ড করা তাপমাত্রাই চলতি শীত মৌসুমে জেলার সর্বনিম্ন। বর্তমানে জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

    উল্লেখ্য, সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। ৬ দশমিক ১ থেকে ৮ ডিগ্রি হলে মাঝারি, ৪ দশমিক ১ থেকে ৬ ডিগ্রি হলে তীব্র এবং ৪ ডিগ্রির নিচে নামলে তা অতি তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে বিবেচিত হয়।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728