• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ‘জনগণের অধিকার রক্ষায় তারেক রহমান বদ্ধপরিকর’ 

     dailybangla 
    10th Feb 2026 8:27 pm  |  অনলাইন সংস্করণ

    এস এম আলমগীর চাঁদ, পাবনা : জনগণের অধিকার রক্ষায় তারেক রহমান বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন পাবনার সাথিয়া উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আহ্বায়ক মনোয়ার পারভেজ মানিক। গত সোমবার বিকেলে ক্ষেতুপারা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে স্থানীয় সাধারণ ভোটারদের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।

    তিনি আরো বলেন, পাড়ায় মহল্লায় বিভিন্ন কমিটি প্রদানের মাধ্যমে ৬৮ পাবনা ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের কান্ডারী ভিপি শামসুর রহমানের পক্ষে ভোট প্রার্থনা করা হয়েছে। রাজাকার, যুদ্ধাপরাধীদের প্রত্যাখ্যান করে স্বাধীনতার স্বপক্ষের শক্তি ধানের শীষ প্রতীকে ভিপি শামসুর রহমানকে ভোট দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবার অবদান রাখা উচিত।

    এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা মৎস্যজীবী দলের নির্বাচনকালীন সমন্বয়ক ইঞ্জিনিয়ার নাহিদ হোসেন, উপজেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক নান্নু প্রামানিক, সাথিয়া উপজেলা জিয়া সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি আনিসুর রহমান, হেতুপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফরিদ আহমেদ ফকির।

    বক্তারা আগামী ১২ তারিখের নির্বাচনে স্বাধীনতার স্বপক্ষের শক্তি ধানের শীষ প্রতীকে ভোট দানের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে অবদান রাখার আহ্বান জানান।

    বিআলো/আমিনা

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728