• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    জমকালো আয়োজন নয়, ভালোবাসা হোক আপনজনের জন্য 

     dailybangla 
    14th Feb 2026 4:51 am  |  অনলাইন সংস্করণ

    ভালোবাসা মানে ঘর—বললেন প্রিয়াঙ্কা জামান

    হৃদয় খান: বিশ্ব ভালোবাসা দিবসকে ঘিরে যখন চারদিকে রঙিন আয়োজন, চমক আর সামাজিক মাধ্যমে আবেগঘন পোস্টের ঢল, ঠিক তখনই ভিন্ন এক বার্তা দিলেন মডেল ও অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান।

    “তার কাছে ভালোবাসার অর্থ কেবল নির্দিষ্ট একটি দিনের উৎসব নয়; বরং প্রতিদিনের যত্ন, দায়িত্ববোধ আর পরিবারের প্রতি আন্তরিক উপস্থিতি”

    ভালোবাসা দিবস নিয়ে প্রিয়াঙ্কার ভাবনা একেবারেই ঘরকেন্দ্রিক। তিনি বলেন, “আমি মনে করি আপনজনকে ভালোবাসুন, নিজের ঘরের মানুষকে ভালোবাসুন। বাইরের মানুষকে সময় না দিয়ে নিজের ঘরে প্রতিদিন ভ্যালেন্টাইন্স রাখুন।”

    বিয়ের পর এ বছরই তাদের প্রথম ভালোবাসা দিবস। দিনটিতে স্বামীকে সঙ্গে নিয়ে একটু ঘোরাফেরার পরিকল্পনা থাকলেও, অসুস্থ মায়ের কারণে ঢাকার বাইরে যাওয়ার পরিকল্পনা বাতিল করেছেন তিনি।

    পরিবারের প্রয়োজনকেই প্রাধান্য দিচ্ছেন এই অভিনেত্রী। শোবিজ অঙ্গনে ব্যস্ত সময় কাটালেও ব্যক্তিগত জীবনকে সবসময় গুরুত্ব দেন প্রিয়াঙ্কা। নাটক, বিজ্ঞাপন ও মডেলিংয়ে নিয়মিত কাজের মাধ্যমে তিনি দর্শকদের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছেন। সম্প্রতি বিয়ের পর স্বামীকে সঙ্গে নিয়ে ওমরাহ পালন করেছেন, যা তার জীবনের একটি আধ্যাত্মিক ও স্মরণীয় অধ্যায় হিসেবে উল্লেখ করেন তিনি।

    এবারের ভালোবাসা দিবসে তাই জমকালো আয়োজন বা বাহুল্য নয়—প্রিয়াঙ্কার অগ্রাধিকার কাছের মানুষদের পাশে থাকা। তার বিশ্বাস, সম্পর্কের উষ্ণতা আর আন্তরিকতা থাকলে আলাদা কোনো দিনের অপেক্ষা করতে হয় না; ভালোবাসা তখন প্রতিদিনই উদযাপিত হয়।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728