জয়ের ব্যাপারে আশাবাদী, মানুষের মাঝে ব্যাপক সাড়া: মাকসুদ হোসেনের নির্বাচনী প্রচারণা শুরু
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেন তার নির্বাচনী প্রতীক ফুটবল নিয়ে প্রচারণার প্রথম দিনেই মানুষের মধ্যে ব্যাপক সাড়া ও উৎসাহের দেখা পেয়েছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে ১১ নম্বর ওয়ার্ডের জুলাই স্মৃতি স্তম্ভে দোয়া দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি।
প্রচারণার সময় সরেজমিনে জনগণের সঙ্গে কথা বলে বিভিন্ন সমস্যা শুনে মাকসুদ হোসেন বলেন, “প্রতীক পাওয়ার পর থেকেই মানুষের মধ্যে উৎসাহ দেখা যাচ্ছে। আজ সরাসরি এলাকার মানুষদের সঙ্গে কথা বলার সময় তা স্পষ্টভাবে লক্ষ্য করলাম। জয় সম্পর্কে আমি অত্যন্ত আশাবাদী।”
তিনি ভোটারদের প্রতি সরাসরি আবেদন জানিয়ে বলেন, “যারা ভোটার, তাদের বলবো—আপনার মূল্যবান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন। আমি আপনার সমস্যা সমাধান ও যেকোনো চাহিদা পূরণে সর্বশক্তি দিয়ে চেষ্টা করবো।”
প্রচারণার সময় তার সঙ্গে ছিলেন অনুসারী কর্মী ও সমর্থকরা। মাকসুদ হোসেনের এই প্রচারণা ক্ষুদ্র ও বড় সমস্যার পাশাপাশি জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের মাধ্যমে এলাকায় ইতিবাচক বার্তা ছড়িয়ে দিয়েছে।
নির্বাচনী মহল মনে করছে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাকসুদ হোসেনের সরাসরি জনগণের সঙ্গে সংযোগ এবং আশাবাদী মনোভাব তার প্রচারণাকে শক্তিশালীভাবে এগিয়ে নিতে পারে।
বিআলো/তুরাগ



