জাইকা প্রতিনিধির বারি পরির্দশন
মো. মনির হোসেন, গাজীপুর : জাপান আর্ন্তজাতিক সহযোগিতা সংস্থা (জাইকা), বাংলাদেশ এর চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তমোহাইডে গতকাল বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরির্দশন করেন। জাইকা, বাংলাদেশের চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তমোহাইডে বারি সদর দপ্তরের সামনে এসে পৌঁছালে তাকে স্বাগত জানান ইনস্টিটিউটের বিজ্ঞানী ও কমর্কতারা।
পরে বারি মহাপরিচালকের সভাকক্ষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত মত বিনিময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বারি পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. রেশমা সুলতানা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (তৈলবীজ) ড. মো. মনজুরুল কাদির। ইনস্টিটিউটের র্বতমান র্কাযক্রম, অগ্রগতি ও সাফল্যের উপর সংক্ষিপ্ত উপস্থাপনা করেন প্রধান বৈজ্ঞানিক র্কমর্কতা (মহাপরিচালকের দপ্তর) ড. মো. বজলুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন এবং বারি’র বিভিন্ন কেন্দ্র/বিভাগ/শাখার সিনিয়র বিজ্ঞানীরা। পরে জাইকা, বাংলাদেশের চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তমোহাইডে বারি’র বিভিন্ন গবেষণাগার ও গবেষণা মাঠ পরির্দশন করেন এবং ইনস্টিটিউটের র্বতমান র্কাযক্রম, অগ্রগতি ও সাফল্য দেখে সন্তোষ প্রকাশ করেন।
বিআলো/আমিনা



