• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    জামায়াত কি বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় : খসরু 

     dailybangla 
    17th Sep 2025 6:50 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামী বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় কি না, এমন প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।  বুধবার রাজধানীর বনানীর সারিনা হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ প্রশ্ন করেন। আমীর খসরু বলেন, নির্বাচন নিয়ে অনীহার কারণেই আনুপাতিক বা পিআর পদ্ধতির দাবিতে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। এর মাধ্যমে (জামায়াত) দেশকে অস্থিতিশীল করতে চায় কিনা সে প্রশ্নও জনগণের মাঝে চলে এসেছে। গণতান্ত্রিক উপায়ে মাঠ দখল করতে হলে নির্বাচনে গিয়ে জনগণের ম্যান্ডেট নিতে হবে। তিনি আরও বলেন, ঐকমত্য কমিশনের আলোচনার প্রতি কোনো ধরনের সম্মান দেখাচ্ছে না কর্মসূচি দানকারী দলগুলো। যারা দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চায়, তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ। এছাড়া পিআরের দাবিতে আন্দোলন বিএনপিকে কোনোভাবেই চাপে ফেলছে না জানিয়ে তিনি বলেন, জনগণ যেখানে নির্বাচনের জন্য অপেক্ষায়, তখন মাঠ দখল করতে হবে ভোটের প্রচারণার মাধ্যমে। দলের নেতাকর্মীরা নির্বাচনের পথে নেমে গেছে।

    আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ইসলামী দল বা অন্যান্য রাজনৈতিক দল তাদের কর্মসূচি নিয়ে জনগণের কাছে যাবে, তাদের সমর্থন চাইবে এটা খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু প্রচলিত ধারায় একশ’ বছর ধরে যে পদ্ধতিতে নির্বাচন হয়ে এসেছে সেই নির্বাচনের মধ্যে দিয়েই তাদের কর্মসূচির পক্ষে সমর্থন আছে কি নাই তা পরিষ্কার হবে। চুয়াডাঙ্গায় বিএনপির এক নির্বাচনী পথসভায় তিনি এ মন্তব্য করেছেন। গতকাল বুধবার দুপুরে ভালাইপুর মোড়ে পথসভায় এ কথা বলেন তিনি। শামসুজ্জামান দুদু আরও বলেন, বিএনপির এখন প্রধান কাজ ভোটারদের কাছে যাওয়া। তাদের সমর্থন আদায় করা। আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে। বিএনপি সম্ভাবনাময় দল এবং সেই দল নির্বাচিত হবে এটা দেশবাসী মনে করে। এজন্য ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার জন্য জনগণের কাছে যাওয়া ও নেতাকর্মীকে উৎসাহিত করাই এখন লক্ষ্য। দল যখন আনুষ্ঠানিকভাবে কাউকে প্রার্থী হিসেবে মনোনীত করবে সেই ব্যক্তির পক্ষে দল এবং জনগণ ঐক্যবদ্ধ হবে বলে প্রত্যাশা করি। পরে তিনি আলমডাঙ্গা উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে পথসভায় অংশ নেন। পথসভায় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান বুলা এবং শহিদুল ইসলাম রতন।

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728