জামালপুরে পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
মো. রাকিব হাসান, জামালপুর : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে পোলিং এজেন্টদের মাস্টার ট্রেইনারদের প্রশিক্ষণ (টিওটি) কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) জামালপুর জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুপ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক। প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. আনোয়ারুল হক।
প্রশিক্ষণে পোলিং এজেন্টদের দায়িত্ব ও কর্তব্য, নির্বাচন সংশ্লিষ্ট আইন-কানুন এবং কার্যপ্রণালি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় নির্বাচনকালীন দায়িত্ব পালনে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বিআলো/আমিনা



