• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    জামালপুরে সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ১০৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

     dailybangla 
    09th Feb 2026 9:41 pm  |  অনলাইন সংস্করণ

    মো. রাকিব হাসান, জামালপুর : জামালপুরে সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের উদ্বোধন ১০৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৯ ফেব্রুয়ারি) সকালে সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় ও সিংহজানী কাচারীপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় উদ্যোগে বিদ্যালয়ের খেলার মাঠে দিনব্যাপী এ আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে দৌড়, লংজাম্পসহ বিভিন্ন ক্রীড়া ইভেন্ট অনুষ্ঠিত হয়। পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে। বিদ্যালয় প্রাঙ্গণে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। অতিথিরা বক্তব্যে বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চা শিক্ষার্থীদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    এমন আয়োজন শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সহায়ক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফসানা তাসলিম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), জামালপুর এবং সভাপতি, কার্যনির্বাহী কমিটি, সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সফিউর রহমান শফি।

    এছাড়া উপস্থিত ছিলেন সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ সেলিম হাসান এবং সিংহজাননী কাচারীপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার সরকার। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

    বিআলো/আমিনা

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728