জি২ উইন্টার ২০২৬ অ্যাওয়ার্ডসে একাধিক ক্যাটাগরিতে লিডার ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট
নিজস্ব প্রতিবেদক: বিশ্বখ্যাত ব্যবসায়িক তথ্য ও অ্যানালিটিক্স সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট (ডিঅ্যান্ডবি) জি২ উইন্টার ২০২৬ অ্যাওয়ার্ডসে একাধিক গুরুত্বপূর্ণ ক্যাটাগরিতে ‘ক্যাটাগরি লিডার’ হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। গ্রাহকদের সরাসরি অভিজ্ঞতা ও মতামতের ভিত্তিতে এই স্বীকৃতি প্রদান করেছে আন্তর্জাতিক সফটওয়্যার রিভিউ প্ল্যাটফর্ম জি২ (G2)।
জি২ প্ল্যাটফর্মে ক্যাটাগরি লিডার হিসেবে নির্বাচিত হওয়া মানে বিশ্বের শীর্ষ ৩ শতাংশ সফটওয়্যার কোম্পানির মধ্যে স্থান করে নেওয়া। উল্লেখযোগ্য বিষয় হলো, এই র্যাংকিং কোনো প্রতিষ্ঠানের নিজস্ব দাবি বা প্রচারণার ওপর নির্ভরশীল নয়; বরং ব্যবহারকারীদের বাস্তব রিভিউ, সন্তুষ্টি ও পণ্যের কার্যকারিতার ওপর ভিত্তি করেই নির্ধারিত হয়।
জি২ উইন্টার ২০২৬ অ্যাওয়ার্ডসে—সেলস ইন্টেলিজেন্স ও লিড শনাক্তকরণ সক্ষমতা ক্যাটাগরিতে ডিঅ্যান্ডবি হুভারস, ডেটা গভর্নেন্স ও অ্যাকাউন্ট ইন্টেলিজেন্স ফিচার ক্যাটাগরিতে ডিঅ্যান্ডবি কানেক্টস, এবং থার্ড পার্টি ও সাপ্লায়ার রিস্ক ম্যানেজমেন্ট ক্যাটাগরিতে ডিঅ্যান্ডবি রিস্ক অ্যানালিটিক্স— ক্যাটাগরি লিডার হিসেবে স্বীকৃতি লাভ করে।
গ্রাহকদের পর্যালোচনায় উঠে এসেছে, ডিঅ্যান্ডবি-এর সল্যুশনগুলো নতুন ক্লায়েন্ট শনাক্তকরণ, সম্ভাবনাময় ব্যবসায়িক সুযোগ খোঁজা এবং বিক্রয় কার্যক্রমকে আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে এসব সল্যুশন প্রতিষ্ঠানগুলোকে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ঝুঁকিমুক্ত রাখা, সরবরাহকারী ঝুঁকি মূল্যায়ন এবং সমন্বিত ঝুঁকি ব্যবস্থাপনা জোরদার করতে ব্যাপকভাবে সহায়তা করছে।
এই স্বীকৃতি ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিটের প্রযুক্তিগত উৎকর্ষ, গ্রাহককেন্দ্রিকতা এবং বৈশ্বিক ব্যবসায়িক আস্থার প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিআলো/তুরাগ



