• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    জুরাইনে দুইটি ককটেল বিস্ফোরণ, আটক ১ 

     dailybangla 
    16th Nov 2025 11:08 pm  |  অনলাইন সংস্করণ

    আসাদুল শেখ: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের টানা দুইদিনের শাটডাউন ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীর জুরাইনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জুরাইন রেলগেট সংলগ্ন বিক্রমপুর প্লাজার সামনে বিকট শব্দে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটে।

    এ সময় স্থানীয় মানুষ আতঙ্কিত হয়ে এদিক-ওদিক দৌড়ে নিরাপদ আশ্রয়ে চলে যান। তবে বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। চলাচলরত যানবাহন ও যাত্রীরা দিশেহারা হয়ে পড়েন।

    প্রত্যক্ষদর্শী রুবেল, রিপনসহ কয়েকজন জানান, হঠাৎ বিক্রমপুর প্লাজার সন্নিকটে পরপর বিস্ফোরণের ফলে জনগণ আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে থাকেন। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।

    ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) হারুন অর রশিদ বাংলাদেশের আলো পত্রিকাকে বলেন, “আমরা দুটি ককটেল বিস্ফোরণের খবর জানি। তিনজন ব্যক্তি এই বিস্ফোরণ ঘটায়। এর মধ্যে মেহেদী হাসান নামের একজনকে শ্যামপুর থানা পুলিশ আটক করেছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031