• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ‘জুলাই বারবার ফিরে আসবে’—নারীর নিরাপত্তায় হুঁশিয়ারি উপদেষ্টার 

     dailybangla 
    15th Jul 2025 3:00 am  |  অনলাইন সংস্করণ

    নারী-শিশুর নিরাপত্তায় ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান ফরিদা আখতারের

    নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, “কোনো গোষ্ঠী যদি নারীদের পিছিয়ে দেওয়ার চেষ্টা করে, তাদের মনে রাখা উচিত—জুলাই বারবার ফিরে আসবে। সরকার যা-ই করুক, আমরা জুলাইয়ের মেয়েরা বারবার রাজপথে দাঁড়াবো। নারী ও শিশুদের জন্য নিরাপদ দেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

    সোমবার বিকেলে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আয়োজিত রিকশা র‍্যালি শেষে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে ‘জুলাই কন্যা দিবস’-এর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

    ফরিদা আখতার আরও বলেন, “আজকের অনুষ্ঠানে ‘জুলাই কন্যারা’ যে বক্তব্য দিয়েছে, তার প্রতিটি কথার সঙ্গে আমি একমত। সরকারের একজন সদস্য হিসেবে বলছি—যদি এখনও মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারি, তবে তা আমাদের ব্যর্থতা হিসেবেই রয়ে যাবে। সমাজে পুরুষতন্ত্র এখনো টিকে আছে, যা নারীদের পিছনে ঠেলে দিতে চায়।”

    জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে রিকশাচালকদের ভূমিকার প্রতি বিশেষ সম্মান ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “রিকশাচালকদের অবদান আমরা ভুলবো না। তাদের স্যালুট জানাই।”

    জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে শুরু হওয়া রিকশা র‍্যালি খামারবাড়ি ও আগারগাঁও শিশু মেলার পাশ দিয়ে মানিক মিয়া এভিনিউতে এসে শেষ হয়। এতে নেতৃত্ব দেন মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ এবং মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

    অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ মহিউদ্দিন, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728