ঝালকাঠিতে বিএনপির প্রচারণা
মনিরুজ্জামান মনির, ঝালকাঠি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল জনসভা সফল করার লক্ষ্যে ঝালকাঠি জেলায় ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় প্রচারপত্র বিতরণ করা হয়।
প্রচারণায় নেতৃত্ব দেন জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মো. শাহাদাত হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপি এবং পৌর বিএনপি ও উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। বিএনপি নেতারা জানান, বরিশালের জনসভায় তারেক রহমান বরিশাল অঞ্চলের ২১টি আসনের মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন।
পাশাপাশি জনগণের প্রতি আহ্বান জানাবেন ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দেশ গঠনে অংশ নেওয়ার জন্য। নেতৃবৃন্দ আরও বলেন, ঝালকাঠি-২ সহ বরিশাল অঞ্চলের সব আসনে জনগণকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দেশ গঠনে অংশগ্রহণ করতে আহ্বান জানানো হয়েছে।
বিআলো/আমিনা



