• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    টাঙ্গাইলে নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সভা অনুষ্ঠিত: মোহন সভাপতি রাজ্য সম্পাদক 

     dailybangla 
    18th Jul 2025 7:44 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে অনুষ্ঠিত হয়েছে জেলা নাগরিক অধিকার সুরক্ষা কমিটির গুরুত্বপূর্ণ সভা। বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যায় শহরের করোনেশন ড্রামাটিক ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।

    সভায় প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও কবি বুলবুল খান মাহবুব। সর্বসম্মতিক্রমে কমিটির সভাপতি হিসেবে মনোনীত হন টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অভিনেতা ও সাংবাদিক ঐক্যজোট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার নূর মোহাম্মদ রাজ্য।

    নাগরিক অধিকার সুরক্ষা কমিটি একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন, যার মূল লক্ষ্য সাধারণ মানুষের নাগরিক অধিকার রক্ষা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং পরিবেশ-প্রাণ-প্রকৃতির ভারসাম্য রক্ষা করা।

    সভায় বক্তারা বলেন, নাগরিক অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, ধর্মীয় ও সাংস্কৃতিক অধিকার রক্ষা, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনার প্রতিকারে কার্যকর ভূমিকা রাখা আমাদের মূল লক্ষ্য। একইসাথে আইনি সহায়তা ও জনসচেতনতা গড়ে তোলাও এ সংগঠনের অন্যতম উদ্দেশ্য।

    সভায় টাঙ্গাইলের বিশিষ্ট বুদ্ধিজীবী, কবি-সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। সভা শেষে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানান কমিটির সদস্যরা।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728