• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    টেকনাফে কোস্ট গার্ড–নৌবাহিনীর যৌথ অভিযানে ১০ হাজার পিস ইয়াবা জব্দ 

     dailybangla 
    21st Jan 2026 2:07 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী যৌথ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনী। অভিযানে প্রায় ৫০ লক্ষ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

    বুধবার (২১ জানুয়ারি ২০২৬) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

    তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) বিকাল আনুমানিক ৪টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও বাংলাদেশ নৌবাহিনীর সমন্বয়ে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন জালিয়াপাড়া সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

    অভিযান চলাকালে সংশ্লিষ্ট এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় ৫০ লক্ষ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। তবে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

    জব্দকৃত ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তা টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

    তিনি আরও বলেন, উপকূলীয় এলাকায় মাদক পাচার ও অবৈধ কার্যক্রম রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের যৌথ অভিযান অব্যাহত রাখবে।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728