• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ডা. সেলিনা হায়াৎ আইভীর রিমান্ড শুনানি ৭ জুলাই 

     dailybangla 
    30th Jun 2025 5:40 pm  |  অনলাইন সংস্করণ

    রিকশাচালক তুহিন হত্যা মামলায় শুনানি পেছালো

    নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে রিকশাচালক মো. তুহিন হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের করা রিমান্ড শুনানির তারিখ পিছিয়ে ৭ জুলাই ধার্য করেছেন আদালত।

    সোমবার (৩০ জুন) দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দিন কাদির এ আদেশ দেন। সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা মামলায় আইভীর সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। তবে আসামিপক্ষের আইনজীবী জানান, মামলাটিতে উচ্চ আদালতে জামিন আবেদন বিচারাধীন থাকায় রিমান্ড শুনানি স্থগিত রাখার আবেদন করা হয়। আদালত সেটি আমলে নিয়ে পরবর্তী শুনানির দিন ৭ জুলাই নির্ধারণ করেন।

    আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, “উচ্চ আদালতে জামিন শুনানি শেষ না হওয়া পর্যন্ত রিমান্ড শুনানি স্থগিতের আবেদন করেছিলাম। আদালত আইনি দিক বিবেচনা করে যথাযথ সিদ্ধান্ত দিয়েছেন।”

    মামলার নথি থেকে জানা যায়, ২০২৩ সালের ২০ জুলাই বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় গুলিতে রিকশাচালক মো. তুহিন নিহত হন। দুই মাস পর, ১৩ সেপ্টেম্বর নিহতের স্ত্রী আলেয়া আক্তার মিম সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

    ওই মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৯৯ জন নেতাকর্মীকে আসামি করা হয়। মামলার এজাহারে ডা. আইভী ১১ নম্বর আসামি হিসেবে নামযুক্ত রয়েছেন।

    এর আগে গত ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় নিজ বাসা ‘চুনকা কুটির’ থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। পরে মিনারুল হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠান।

    ডা. সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে মোট ছয়টি হত্যা ও বিস্ফোরক আইনের মামলা রয়েছে, যেগুলোর প্রতিটিতেই তাকে গ্রেফতার দেখানো হয়েছে। বর্তমানে তিনি কাশিমপুর কারাগারে আটক রয়েছেন।

    বিআলো/সবুজ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728