• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ডিএমপি কমিশনারের কৃত্রিম ভিডিও ছড়িয়ে বিভ্রান্তি, কঠোর পদক্ষেপে পুলিশ 

     dailybangla 
    13th Nov 2025 10:46 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর খণ্ডিত ভিডিওর কৃত্রিম স্বর ব্যবহার করে বিভ্রান্তিকর ভিডিও তৈরি ও প্রচার করছে একটি মহল। ডিএমপি এসব অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে।

    ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘আবার ৭১’ নামের একটি ফেসবুক পেজে কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর একটি খণ্ডিত ভিডিও ব্যবহার করে কৃত্রিম স্বর সংযোজন করে মিথ্যা ও বিভ্রান্তিকর রিল প্রচার করা হচ্ছে। পুলিশ মনে করে, এটি জনমনে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তৈরি করা হচ্ছে।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্প্রতি রাজধানীতে লকডাউনের নাম করে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় ডিএমপি কঠোর অবস্থান নিয়েছে। সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা রক্ষা করতে পুলিশের নেওয়া এসব ব্যবস্থার বিরুদ্ধে অপপ্রচারের অংশ হিসেবে ভিডিওগুলো প্রচার করা হচ্ছে।

    ডিএমপি জনগণকে অনুরোধ করেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে যে কোনো তথ্য, ছবি, অডিও বা ভিডিও শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করতে। অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়ে পুলিশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031