• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস–ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১৪ 

     dailybangla 
    02nd Dec 2025 3:44 pm  |  অনলাইন সংস্করণ

    শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গামুখী লেনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে তিনজন নিহত ও ১৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শিবচরের আড়িয়াল খাঁ সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন পিরোজপুরের মনির শেখ (৪৩), গোপালগঞ্জের কহিনুর আলম (৫০) এবং খুলনার কামাল হোসেন রুবেল (৩৫)।

    পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ওয়েলকাম এক্সপ্রেস বাসটি সেতুর ওপর দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রাককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজন মারা যান। পরে হাসপাতালে নেওয়ার আগে আরও দুইজনের মৃত্যু হয়। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

    দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়েতে যানজটের সৃষ্টি হয়। পুলিশ রেকারের সাহায্যে বাস ও ট্রাক সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

    শিবচর হাইওয়ে থানার ওসি জহুরুল ইসলাম বলেন, “দুর্ঘটনায় তিনজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। ট্রাক ও বাস জব্দ করা হয়েছে এবং নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে।”

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728