• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে পেশাজীবীদের স্বতঃস্ফূর্ত গণজোয়ার 

     dailybangla 
    05th Feb 2026 12:20 am  |  অনলাইন সংস্করণ

    বিপুল ভোটে বিজয়ের প্রত্যাশায় ঐক্যের বার্তা

    নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ যখন ক্রমেই বাড়ছে, ঠিক তখনই ঢাকা-১৭ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে পেশাজীবী সমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নতুন মাত্রা যোগ করেছে রাজনীতির মাঠে।

    বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর হাতিরঝিল এলাকার পুলিশ প্লাজার সামনে থেকে শুরু হওয়া এক প্রচারণা মিছিল ও পথসভায় চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, সাংবাদিক, কৃষিবিদ, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণী-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

    বিএনপির নির্বাচন পরিচালনা পেশাজীবী কমিটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে মিছিলটি হাতিরঝিল পুলিশ প্লাজার সামনে থেকে শুরু হয়ে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গুলশান গোলচত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিশিষ্ট চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কৃষিবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা যায়।

    এ সময় অংশগ্রহণকারীরা তারেক রহমানের ছবি, ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা বহন করেন। বিভিন্ন স্লোগানের মাধ্যমে তারা বিএনপির দাবি-দাওয়া তুলে ধরেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান জানান।

    পথসভায় বক্তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জনগণের অধিকার পুনরুদ্ধারে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারা অভিযোগ করেন, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে এবং ভোটাধিকার আজ হুমকির মুখে। এই পরিস্থিতিতে সাধারণ জনগণের পাশাপাশি পেশাজীবী সমাজকেও ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে হচ্ছে।

    বক্তারা আরও বলেন, ঢাকা-১৭ আসন থেকে বিপুল ভোটে বিএনপিকে বিজয়ী করতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণও ঐক্যবদ্ধ হয়েছে। এই আসনে পেশাজীবীদের সমর্থন বিএনপির সাংগঠনিক শক্তিকে আরও দৃঢ় করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

    এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, প্রফেসর ফরহাদ হালিম, প্রফেসর এ বি এম ওবায়দুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনিসহ বিএনপির শীর্ষস্থানীয় পেশাজীবী নেতৃবৃন্দ।

    কর্মসূচির মাধ্যমে ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে পেশাজীবী সমাজের সুসংগঠিত অবস্থান স্পষ্ট হয়েছে বলে মন্তব্য করেন অংশগ্রহণকারীরা।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728