• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ঢাকা-৪ এ টানটান লড়াইয়ের পর দাঁড়িপাল্লার বিজয়, পেছনে রইল ধানের শীষ 

     dailybangla 
    13th Feb 2026 3:12 pm  |  অনলাইন সংস্করণ

    কেন্দ্রজুড়ে অপেক্ষা, শেষ হাসি দাঁড়িপাল্লার

    সার্ভার জটিলতা, অবরোধ আর উত্তেজনা—ঢাকা-৪ ফলাফল ঘিরে নাটকীয় রাত

    ব্যালটের লড়াইয়ে সূক্ষ্ম ব্যবধান, বড় রাজনৈতিক বার্তা। শেষ রাতে বদলে গেল সমীকরণ, অল্প ব্যবধানে জয়নুলের বিজয়।

    ইবনে ফরহাদ তুরাগঃ ভোটের সংখ্যায় ছোট ব্যবধান, কিন্তু রাজনৈতিক বার্তায় বড় ইঙ্গিত—ঢাকা-৪ আসনের ফলাফল দেখিয়ে দিলো, প্রতিটি ভোট কতটা মূল্যবান এবং সংগঠিত প্রচার কতটা প্রভাব ফেলতে পারে নির্বাচনী সমীকরণে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-এ হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার পর জয়ী হয়েছেন সৈয়দ জয়নুল আবেদীন

    বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) মধ্যরাত সাড়ে ৪টায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা অফিসার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।

    ঘোষিত ফলাফল অনুযায়ী, দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন পেয়েছেন ৭৭ হাজার ৩৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের হেভি ওয়েট প্রার্থী তানভীর আহমেদ পেয়েছেন ৭৪ হাজার ৪৪৭ ভোট। দুই প্রার্থীর ব্যবধান দাঁড়ায় ২ হাজার ৯২০ ভোটে।

    রাতভর নাটকীয়তা: স্বাক্ষর না থাকায় বিলম্ব

    এর আগে রাত দেড়টার দিকে ধোলাইখাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগণনা শেষ হলেও ফলাফল ঘোষণা নিয়ে সৃষ্টি হয় অনিশ্চয়তা। স্কেল শিটে নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি আফরোজা খাতুন স্বাক্ষর না করায় তাৎক্ষণিকভাবে ফল প্রকাশ করা যায়নি।

    ফলাফল সংগ্রহের দায়িত্বে থাকা আনোয়ার হোসেন জানান, ১১৫টি কেন্দ্রের ফল একত্র করে প্রাথমিক হিসাবে জামায়াত সমর্থিত প্রার্থী পেয়েছিলেন ৭৭ হাজার ৪৮১ ভোট এবং বিএনপি সমর্থিত প্রার্থী পেয়েছিলেন ৭৪ হাজার ২৮৭ ভোট। তবে সার্ভার সমস্যার কারণে আরএমএস কার্যক্রম সম্পন্ন না হওয়ায় সেটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা সম্ভব হয়নি।

    এ সময় গণমাধ্যমকর্মীদের কেন্দ্রের ভেতরে প্রবেশে বাধা দেওয়া হয় এবং তারা বাইরে অপেক্ষা করতে বাধ্য হন। ফলাফল ঘোষণার বিলম্বে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে সড়ক অবরোধের ঘটনা ঘটলে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করে।

    আসনের চিত্র ও ভোটের পরিসংখ্যান

    ঢাকা-৪ আসনটি কদমতলী ও শ্যামপুর এলাকা নিয়ে গঠিত। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৭, ৫১, ৫২, ৫৩, ৫৪, ৫৮, ৫৯, ৬০ ও ৬১ নম্বর ওয়ার্ডের সমন্বয়ে গঠিত এ আসনে মোট ভোটার ছিলেন ৩ লাখ ৬২ হাজার ৫০৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৬ হাজার ৪৬৭, নারী ১ লাখ ৭৬ হাজার ৩৪ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৫ জন। মোট ভোটকেন্দ্র ছিল ১১৫টি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় এ আসনে ভোটার বেড়েছে ১ লাখ ৭ হাজার ৯২৯ জন।

    এ আসনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। অন্যান্যদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের সৈয়দ মো. মোসাদ্দেক বিল্লাহ পেয়েছেন ৬ হাজার ৫১৮ ভোট। স্বতন্ত্র প্রার্থী মো. মিজানুর রহমান (ফুটবল) পেয়েছেন ২ হাজার ৬৮৭ ভোট। বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মোহাম্মদ ফিরোজ আলম (কাস্তে) পেয়েছেন ৩৬৭ ভোট। জনতার দলের মো. আবুল কালাম আজাদ (কলম) পেয়েছেন ১৯১ ভোট। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদের মো. জাকির হোসেন (মই) পেয়েছেন ১৮৪ ভোট এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের সাহেল আহ্মেদ সোহেল (ছড়ি) পেয়েছেন ১২৮ ভোট।

    সারাদেশের ফলাফলের চিত্র

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এ সারাদেশের ফলাফলের চিত্র অনুযায়ী এ পর্যন্ত ২৯৯ আসনের মধ্যে ২৯২টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে বিএনপি ও তাদের জোটের প্রার্থীরা ২১২টি আসনে জয়ী হয়েছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থীরা জয় পেয়েছেন ৭২টি আসনে। বাকি ৮টি আসনে অন্যান্য দলের প্রার্থীরা জয়ী হয়েছেন।

    এদিকে ঢাকা-৪ আসনের হেভি ওয়েট প্রার্থী ধানের শীষের তানভীর আহমেদ রবিন কে হারিয়ে এই ফলাফল রাজধানীর রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ ও আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে, অল্প ব্যবধানের এই জয় ভবিষ্যৎ রাজনীতিতে কৌশলগত গুরুত্ব বহন করবে। এ যেনো এক নতুন বার্তা ঢাকা-৪ আসনের রাজনীতিতে।

    বিআলো/নিউজ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728