• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক: বিটেশ্বর ইউনিয়ন বিএনপির সভা 

     dailybangla 
    20th Sep 2025 8:23 pm  |  অনলাইন সংস্করণ

    বিটেশ্বর ইউনিয়ন বিএনপির সদস্য ফরম বিতরণ ও মতবিনিময় সভা

    দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি: “তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক”—এই স্লোগানকে সামনে রেখে দাউদকান্দির বিটেশ্বর ইউনিয়ন বিএনপির উদ্যোগে নতুন সদস্য ফরম বিতরণ, নবায়ন এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৩টায় ইউনিয়নের নৈয়াইর ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা অডিটোরিয়ামে এ অনুষ্ঠান হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম ভূঁইয়া। তিনি বলেন, “তারুণ্যই হলো পরিবর্তনের মূল চালিকা শক্তি। আগামী দিনের বাংলাদেশ গঠনে তরুণদের অংশগ্রহণ অপরিহার্য। ধানের শীষ হচ্ছে মুক্তির প্রতীক, তাই তরুণদের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হতে হবে।”

    সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ আওয়াল। তিনি বলেন, “আজকের এই আয়োজনের মাধ্যমে প্রতিটি ওয়ার্ডে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করা হবে। তাদের সক্রিয় অংশগ্রহণেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন সফল হবে।”

    অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান গোলজার।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মুক্তার প্রধান, গৌরীপুর মুন্সী ফজলুর রহমান সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ শাকিল চৌধুরী এবং বিটেশ্বর ইউনিয়ন ওলামা দলের সভাপতি কাজী মোঃ বাহাউদ্দীন।

    এছাড়াও বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ রিপন মিয়াজী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন ও মোঃ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সায়েম মিয়াজী এবং এস এম মোহাম্মদ আলী।

    তারা সবাই বলেন, “বিএনপি সবসময় জনগণের অধিকার আদায়ের সংগ্রামে পাশে থেকেছে। ইউনিয়ন পর্যায়ে নতুন সদস্য সংগ্রহ ও নবায়নের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করা হবে।”

    অনুষ্ঠানে বিপুল সংখ্যক স্থানীয় তরুণ উপস্থিত ছিলেন এবং সদস্য সংগ্রহ ও নবায়নে ব্যাপক সাড়া দেন। সভার শেষে দলকে সুসংগঠিত করতে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করা হয়।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728