তারেক রহমানের জয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
dailybangla
13th Feb 2026 5:52 pm | অনলাইন সংস্করণ
আর্ন্তজাতিক ডেস্ক: বাংলাদেশের জাতীয় নির্বাচনে জয়ী হওয়ায় তারেক রহমান-কে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
এক বিবৃতিতে তিনি বলেন, নানা চ্যালেঞ্জ সত্ত্বেও বাংলাদেশের জনগণ ভোটের মাধ্যমে তাদের মত প্রকাশ করেছে, যা গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে।
তিনি অন্তর্বর্তী সময়ে দায়িত্ব পালনকারী অধ্যাপক মুহাম্মদ ইউনূস-এর ভূমিকাকেও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
মালয়েশিয়া ও বাংলাদেশের সম্পর্ককে নতুন মাত্রায় উন্নীত করতে দুই দেশ একসঙ্গে কাজ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন আনোয়ার ইব্রাহিম।
বিআলো/শিলি



