• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    তারেক রহমানের সম্মান রক্ষায় রাস্তায় নামছে দাউদকান্দি বিএনপি 

     dailybangla 
    15th Jul 2025 6:37 pm  |  অনলাইন সংস্করণ

    তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে দাউদকান্দিতে বিএনপির বিক্ষোভ মিছিল ১৬ জুলাই

    দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ‘মিথ্যা ও কুরুচিপূর্ণ অপপ্রচারের’ প্রতিবাদে দাউদকান্দিতে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১৬ জুলাই (বুধবার) বিকেল ৪টায় এ কর্মসূচি পালিত হবে।

    বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ড. খন্দকার মারুফ হোসেন মিছিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

    বিক্ষোভ মিছিলটি দাউদকান্দি বাজারস্থ বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে বিশ্বরোড স্মৃতিস্তম্ভ পর্যন্ত অগ্রসর হবে।

    আয়োজন করছে দাউদকান্দি উপজেলা ও পৌর বিএনপি, এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ।

    এ উপলক্ষে পৌরসভার ৯টি ওয়ার্ডসহ সর্বস্তরের জনগণকে উপস্থিত থেকে তারেক রহমানের পক্ষে এবং তাঁর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে রাজপথে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

    দাউদকান্দি পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার বলেন, “তারেক রহমান গণতন্ত্রের আশা ও আস্থার প্রতীক। তাঁর নেতৃত্বেই আমরা একটি সত্যিকারের জনগণের সরকার প্রতিষ্ঠার স্বপ্ন দেখি। তাঁর বিরুদ্ধে অপপ্রচার মানেই দেশের গণতন্ত্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র।”

    বিক্ষোভ কর্মসূচিতে দলীয় নেতাকর্মীসহ সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে বলে আয়োজকরা জানিয়েছেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728