• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    দক্ষিণ অঞ্চলের অবহেলিত নিপীড়িত মানুষের পাশে জীবন উৎসর্গ করতে চাই: নূর 

     dailybangla 
    09th Feb 2026 8:53 pm  |  অনলাইন সংস্করণ

    মু. জিল্লুর রহমান জুয়েল, পটুয়াখালী: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী–৩ (গলাচিপা–দশমিনা) আসনে বিএনপির মনোনীত জোট প্রার্থী, সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি মো. নূর হক নূর বলেছেন, দক্ষিণ অঞ্চলের অবহেলিত ও নিপীড়িত মানুষের পাশে থেকে জীবন উৎসর্গ করাই তার রাজনীতির মূল লক্ষ্য।

    সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে গলাচিপা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত সর্বশেষ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    এর আগে বিকেল ৩টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও দুপুর থেকেই গলাচিপা ও দশমিনা উপজেলার ট্রাক মার্কার সমর্থক বিভিন্ন শ্রেণি-পেশার শত শত নারী-পুরুষ সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। ফলে পুরো মাঠ জনসমুদ্রে পরিণত হয়।

    গলাচিপা উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও বিশিষ্ট শিল্পপতি মো. গোলাম মোস্তফা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. সোহরাব হোসেন মিয়া, সদস্য সচিব মো. আলতাফ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক মোসা. আনোয়ারা শাজাহান খান, সাবেক যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শিপলু খান, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান এজেন্ট ও ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. ইখতিয়ার কবিরসহ বিএনপি ও গণঅধিকার পরিষদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

    জনসভায় মো. নূর বলেন, নিপীড়িত মানুষের অধিকার আদায়ের জন্য তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছেন। ব্যক্তিগত বিলাসী জীবন যাপনের সুযোগ থাকা সত্ত্বেও তিনি সুবিধাবঞ্চিত মানুষের স্বার্থ বিসর্জন দেননি। নির্বাচনী প্রচারণার শুরু থেকে সবার কাছে পৌঁছাতে না পারায় তিনি ভোটারদের কাছে ক্ষমা প্রার্থনা করেন।

    তিনি আরও বলেন, পটুয়াখালী–৩ আসনের গলাচিপা ও দশমিনা এলাকার উন্নয়ন ও ভাগ্য পরিবর্তনের চাবিকাঠি জনগণের হাতেই। আগামী ১২ ফেব্রুয়ারি ট্রাক মার্কায় ভোট দিয়ে নিজেদের অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।

    এ সময় ভিপি নূরের সহধর্মিণী ও স্কুল শিক্ষিকা মোসা. মারিয়া উপস্থিত থেকে সকলের কাছে দোয়া ও সমর্থন প্রার্থনা করেন। তিনি বলেন, তিনি কোনো রাজনৈতিক দলের কর্মী নন, তবে সাধারণ মানুষের ভালোবাসায় আজ এই মঞ্চে এসেছেন। প্রয়োজনে নিজের চাকরি হারানোর ঝুঁকি নিয়েও জনগণের ভাগ্য উন্নয়নের পাশে থাকতে তিনি প্রস্তুত।

    সমাবেশ শেষে ভিপি নূরের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সর্বশেষ প্রচারণা কর্মসূচির সমাপ্তি ঘটে।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728