• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    দশমিনায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল এক শিশু শিক্ষার্থীর 

     dailybangla 
    29th Oct 2025 9:12 pm  |  অনলাইন সংস্করণ

    মু. জিল্লুর রহমান জুয়েল, পটুয়াখালী: পটুয়াখালীর দশমিনা উপজেলায় অটোরিকশার ধাক্কায় মাইমুনা (৬) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ৬ নম্বর বাঁশবাড়িয়া ইউনিয়নের বাংলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহত মাইমুনা ওই ইউনিয়নের মুন্সিবাড়ি এলাকার লুৎফর মুন্সির ছোট মেয়ে এবং ৭৩ নং উত্তর-পশ্চিম গোছানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণির ছাত্রী।

    স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো সোমবার সকালে মাইমুনা বিদ্যালয়ে যায়। স্কুল ছুটির পর খাবার কিনতে রাস্তা পার হওয়ার সময় দক্ষিণ দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ব্যাটারি চালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে সে রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শওকত ওসমান বলেন, শিশুটিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

    দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়, তবে শিশুটির মরদেহ তার স্বজনরা আগেই বাড়িতে নিয়ে যান। আমরা ওই বাড়িতে পুলিশ পাঠিয়েছি। পরিবার চাইলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    তিনি আরও বলেন, স্থানীয়রা দুর্ঘটনাকবলিত অটোরিকশাটির পরিচয় জানাতে পারেনি। সেটি শনাক্তে অভিযান চলছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728