• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, আরেক পাল্লায় ভারত—এমন ইনসাফ আমরা চাই না: পীর সাহেব চরমোনাই 

     dailybangla 
    08th Feb 2026 12:18 am  |  অনলাইন সংস্করণ

    আমরা চাই আল্লাহর দেওয়া ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা

    মোঃ তরিকুল ইসলাম মোস্তফা, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ জানুয়ারি) দুপুর ১২টায় বাউফল পাবলিক মাঠে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম।

    প্রধান অতিথির বক্তব্যে পীর সাহেব চরমোনাই বলেন, “দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা আরেক পাল্লায় ভারত—এমন ইনসাফ আমরা চাই না। আমরা চাই আল্লাহর দেওয়া ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা।”

    তিনি বলেন, দেশের প্রচলিত রাজনৈতিক দলগুলো ইসলাম ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশই একমাত্র রাজনৈতিক দল, যারা ইসলামী আদর্শের আলোকে রাষ্ট্র পরিচালনার সুস্পষ্ট লক্ষ্য নিয়ে মাঠে কাজ করছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ ইসলামভিত্তিক রাজনীতির পক্ষেই রায় দেবে—ইনশাআল্লাহ।

    পীর সাহেব চরমোনাই অভিযোগ করেন, দেশের বিদ্যমান রাজনৈতিক শক্তিগুলো কোনো না কোনো পরাশক্তির প্রভাবাধীন। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় আপসহীন অবস্থানে রয়েছে।

    জনসভায় সভাপতিত্ব করেন পটুয়াখালী-২ (বাউফল) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মুফতি আব্দুল মালেক আনোয়ারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতা নাসির আহমেদ কাউসার, হাবিবুর রহমান মিসবাহ এবং বাউফল উপজেলা ইসলামী আন্দোলনের আহ্বায়ক ও সদস্য সচিব আলহাজ্ব আবুল হোসেন হাওলাদার। এছাড়া মাওলানা নুরুল আমিনসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

    বক্তারা বলেন, দুর্নীতি, অবিচার ও দুঃশাসনের অবসান ঘটিয়ে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে হাতপাখা প্রতীকের পক্ষে জনসমর্থন গড়ে তুলতে হবে।

    জনসভায় বাউফলসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে পুরো মাঠ জনসমুদ্রে পরিণত হয়।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728