• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    দাউদকান্দিতে আদর্শ (পাইলট) উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত 

     dailybangla 
    17th Nov 2025 8:32 pm  |  অনলাইন সংস্করণ

    শাহাদাত হোসেন তালুকদার: কুমিল্লার দাউদকান্দিতে আদর্শ (পাইলট) উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, সাবেক সফল মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন।

    অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দাউদকান্দি আদর্শ (পাইলট) উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. আব্দুস সাত্তার।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—মো. নিজাম উদ্দিন, স্থানীয় সরকার বিভাগ (পি.আর.এল), গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. খোন্দকার মারুফ হোসেন, ড. মো. নুরুল আমিন, অধ্যাপক, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

    সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে সনদ, ক্রেস্ট ও উপহার তুলে দেন এবং ভবিষ্যতে আরও সাফল্যের জন্য উৎসাহ ও দিকনির্দেশনা প্রদান করেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031