• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    দাউদকান্দিতে নিখোঁজের তিন দিন পর যুবকের লাশ উদ্ধার 

     dailybangla 
    10th Nov 2025 7:54 pm  |  অনলাইন সংস্করণ

    মো. শাহাদাত হোসেন তালুকদার, কুমিল্লা: কুমিল্লার দাউদকান্দি উপজেলায় নিখোঁজের তিন দিন পর রিপন মিয়া (৩২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মালিগাঁও ইউনিয়নের চাপাতলী গ্রামের একটি মৎস্য প্রকল্প থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত রিপন ওই গ্রামের মো. রমিজ উদ্দিনের ছেলে।

    পুলিশ ও পরিবারের সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে রিপন পার্শ্ববর্তী চাপাতলী গ্রামের একটি মাহফিলে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরদিন সকাল পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। রবিবার বিকেলে রিপনের বাবা রমিজ উদ্দিন দাউদকান্দি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার জন্য গেলে খবর আসে, নিকটবর্তী মৎস্য প্রকল্পে এক যুবকের লাশ ভেসে উঠেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

    নিহতের বাবা রমিজ উদ্দিন অভিযোগ করে বলেন, পাশের বাড়ির গুরুচরণ দাসের বড় ছেলে বিশ্বজিতের স্ত্রী রিংকির সঙ্গে আমার ছেলে রিপনের চার বছর ধরে পরকীয়া সম্পর্ক ছিল। এ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিশ্বজিৎই আমার ছেলেকে মাহফিল থেকে ডেকে নিয়ে হত্যা করে মাছের প্রজেক্টে লাশ ফেলে দিয়েছে। আমি আমার ছেলের হত্যার সুষ্ঠু বিচার চাই।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, নিহতের পরিবার রিপনের নিখোঁজের বিষয়ে থানায় জিডি করতে আসলে খবর আসে, এলাকায় এক যুবকের লাশ ভেসে উঠেছে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশটি ময়নাতদন্তের জন্য কুমিল্লায় পাঠানো হবে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031