• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    দীঘিনালায় শিক্ষা প্রতিষ্ঠানে তামাকজাত বিরোধী সচেতনতামূলক সভা 

     dailybangla 
    06th Nov 2024 11:32 pm  |  অনলাইন সংস্করণ

    নূর মোহাম্মদ হৃদয়, খাগড়াছড়ি: খাগড়াছড়ির দীঘিনালায় মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে ধূমপান ও তামাক বিরোধী সভা করেছে উপজেলা প্রশাসন। আজ বুধবার (৬ নভেম্বর) দীঘিনালা উপজেলার ৯টি মাধ্যমিক বিদ্যালয়ে একযোগে সরকারের নির্দেশনা মোতাবেক ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধির লক্ষে সভা অনুষ্ঠিত হয়।

    সকালে উপজেলার দীঘিনালা মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশীদ।

    তামাক চাষে স্বাস্থ্যগত ক্ষতির বিষয়টি তুলে ধরে ইউএনও মো. মামুনুর রশীদ বলেন, তামাক চাষে ব্যাপক স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। তামাক চাষ করে চাষে সরকারি প্রণোদনার সুযোগ নেই। তামাক চাষ না করে সবজি, ফলমূল, ভুট্টা, আলু, সূর্যমুখী ও বাদাম চাষ করলে কৃষক লাভবান হবেন। তামাক জাত দ্রব্য উৎপাদন ও গ্রহণের ফলে নানান ধরনের রোগ দেখা দিচ্ছে।

    এসময় অন্যদের মধ্যে দীঘিনালা উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ধর্মজ্যোতি চাকমা, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোহাম্মদ মাইনুদ্দীন, দীঘিনালা প্রেস ক্লাবের সভাপতি সোহেল রানা, উপজেলা উপ- সহকারী মেডিকেল কর্মকর্তা শিউলী চাকমা, দীঘিনালা মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাধন মনি চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031